চমক তুঝ সে পাতে হ্যায়ঁ সব পানে ওয়ালে (জ্যোতির উৎস তুমি, পাওয়ার যে পেয়ে যায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

চমক তুঝ সে পাতে হ্যায়ঁ সব পানে ওয়ালে (জ্যোতির উৎস তুমি, পাওয়ার যে পেয়ে যায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

চমক তুঝ সে পাতে হ্যায়ঁ সব পানে ওয়ালে

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

চমক তুঝ সে পাতে হ্যায়ঁ সব পানে ওয়ালে,

মেরা দিল ভী চমকা দে চমকানে ওয়ালে ॥

জ্যোতির উৎস তুমি, পাওয়ার যে পেয়ে যায়,

বিকীর্ণ করো নূর আমারই এ আত্মায় ॥

---------------

বরসতা নেহী দে-খ্ কর আবরে রহমত,

বদোঁ পর ভী বরসাদে বরসানে ওয়ালে ॥

করুণার যে ধারা, অদেখাই সে ঝরা,

করো গো হে বর্ষণ পাপীদের এ সত্ত্বায় ॥

---------------

মদীনাহ্ কে খিত্তে খোদা তুঝ কো রাক্ষে,

গরীবোঁ ফকীরোঁ কে টেহরানে ওয়ালে ॥

মদীনার এলাকায়, খোদা রাখে সে তোমায়,

গরীব আর ফকীরে বাঁচাবে সে দয়ায় ॥

---------------

তু যিন্দা হ্যায় ওয়াল্লাহ্ তু যিন্দা হ্যায় ওয়াল্লাহ্,

মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে ॥

শপথ, তুমি যিন্দা শপথ তুমি যিন্দা,

এ পার্থিব চোখে, কভু দেখতে না পায় ॥

---------------

ম্যায় মুজরিম হোঁ আকা মুঝে সাথ লেলো,

কেহ রাস্তে মে হ্যায়ঁ জা বজা থানে ওয়ালে ॥

আমি তো গুনাহগার, সংগে নিও তোমার,

পথে পথে পাকড়াওকারীরা সদাশয় ॥

---------------

হেরম কী যমী আওর কদম রাখ কে চলনা,

আরে সর কা মওকা হ্যায় উ জানে ওয়ালে ॥

হেরমের যমীন তায়, এ চরণ ফেলা দায়,

হে পথিক ঝুঁকাও শির আদবে যে তাই চায়॥

---------------

চল উঠ জবহাহ্ ফরসা হো সাকী কে দর পর,

দরে জু-দ আয় মে-রে মসতানে ওয়ালে ॥

ঘষে তোর সে কপাল, দ্বারে আয় রে বেহাল,

সাকীর দ্বারে বইছে, করুণা নিতে আয় ॥

---------------

তেরা খায়েঁ তেরে গোলামোঁ সে উলঝেঁ,

হ্যায় মুনকির আজব খানে গুররানে ওয়ালে ॥

তোমার খায়, তোমার এ দাসেরে উজাড়ে

এ শত্রু আজব! কার খেয়ে কার গেয়ে যায় ॥

---------------

রহেগা ইউঁহী উনকা চর্চা রহেগা,

পড়ে খাক হো জায়েঁ জল জানে ওয়ালে ॥

রয়ে যাবে তোমার, চর্চা এরূপ আর,

পুড়ে হোক সে অঙ্গার যে হিংসায় জ্বলে যায় ॥

---------------

আব আ-ঈ শাআত কা সা’আত আব আ-ঈ

যরা চ্যাইন লে মেরে ঘবরানে ওয়ালে ॥

এসেছে সে এখন, সুপারিশ ঝরা ক্ষণ,

ধরো ধৈর্য একটু, ভয়ে যে মৃতপ্রায় ॥

---------------

রেযা নফসে দুশমন হ্যায় দম মে না আনা,

কাহাঁ তুমনে দে-খে হ্যায়ঁ চন্দরানে ওয়ালে ॥

রেযা নফস ও দুশমন, করো না অনুসরণ,

পথে রাখতে তোড়জোড়, কে আছে আজি হায় ॥

---------------

A

Admin

Author